ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপ জিতেছে ভারত। ক্রিকেটারদের সঙ্গে উদযাপনের অপেক্ষায় দেশটির সমর্থকরা। তবে, সহসাই তাদের সে ইচ্ছে পূরণ হচ্ছে না। কারণ টিম হোটেল থেকেই বেরোতে পারছেন না কোহলিরা। যার ফলে নির্ধারিত সময়ে তাদের দেশে ফেরা হচ্ছে না। কি এমন হলো, যার কারণে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুসারে, টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী সোমবার ব্রিজটাউন ত্যাগ করার কথা ছিল ভারতের। এরপর ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, এবং সেখান থেকে বাণিজ্যিক বিমানে মুম্বাই ফিরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। তবে, আপাতত সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
কারণ, হারিকেন বেরিল এর প্রভাবে এখনও বার্বাডোজ়েই আটকে আছে ভারতীয় দল। ইতোমধ্যে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে বার্বাডোজের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাণিজ্যিক উড়োজাহাজের বদলে চার্টার্ড ফ্লাইটে রোহিতদের ফেরানোর কথা ভাবছিল বিসিসিআই। কিন্তু বিমাবন্দর সচল না থাকায় সেই পরিকল্পনাও সফল হয়নি।
জানা গেছে, ভারতে ফেরার পর নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বকাপজয়ী দলের সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা আছে। ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্মকর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স
৮ ঘণ্টা আগে
রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।
৯ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন
১০ ঘণ্টা আগে