বাধ্য হয়েই কি অবসর নিলেন রোহিত শর্মা

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত ১১ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপাজয়ের আক্ষেপ ঘুচিয়েছে। এদিকে চ্যাম্পিয়ন হয়ে অবসর নেওয়ার মতো আর কি হতে পারে ? আর তাও যদি হয় দলকে নেতৃত্ব দিয়ে শিরোপাখরা কাটানোর মতো কিছু, তাহলে তো কথাই নেই। বার্বাডোজের কেনসিংটন ওভালে পরশু রোহিত শর্মার নেতৃত্বে ভারত শিরোপা লাভ করে।

মাঠের পারফরম্যান্স, অধিনায়কত্ব—রোহিত সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরশু হারতে থাকা ম্যাচ তাঁর অনবদ্য নেতৃত্বে ৭ রানে জিতেছে ভারত। রুদ্ধশ্বাস জয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। তিনি জানিয়েছেন, ফাইনালটা ভারতের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনই অবসর নেওয়ার উপযুক্ত সময়। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন এসেছে, দারুণ ছন্দে থেকে বিশ্বকাপ জেতানোর পরও কেন অবসরে গেলেন রোহিত? ভারতীয় তারকা ব্যাটার উত্তরটা দিয়েছেন কৌশলে, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার মতো ভাবনা আমার ছিল না। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছিল, তাতে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

রোহিতের আগে ফাইনালের দিন ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি না খেলার কথা জানিয়ে দেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনাল-সেরা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিদ্ধান্ত (আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর) জানিয়েছেন কোহলি। রোহিত-কোহলি ঘোষণা দেওয়ার পরদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন রবীন্দ্র জাদেজা। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে তাহলে আর দেখা যাচ্ছে না এই তিন তারকাকে! একই সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে ‘বেকার’ বনে গেলেন রাহুল দ্রাবিড়ও। কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের কোচের দায়িত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। বার্বাডোজে পরশু চ্যাম্পিয়ন হওয়ার পর কোহলি-রোহিতরা তাঁকে (দ্রাবিড়) শূন্যে ছুড়ে উদ্‌যাপন করেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত-কোহলি এখনো এই সংস্করণের শীর্ষ দুই রান সংগ্রাহক। ১৫১ ইনিংসে ৪২৩১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। দুইয়ে থাকা কোহলি করেছেন ৪১৮৮ রান। ভারতের জার্সিতে ‘কিং কোহলি’ খেলেছেন ১১৭ ইনিংস। কোহলি-রোহিত অবসরে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া বাবর আজমের জন্য সময়ের ব্যাপার। পাকিস্তানের জার্সিতে ১১৬ ইনিংসে বাবর করেছেন ৪১৪৫ রান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

৮ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

৮ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

৯ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১০ ঘণ্টা আগে