দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পাশাপাশি তিনি জানিয়েছেন, আজ বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এ সময় সারাদেশে যানচলাচলসহ দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। চলবে তৈরি পোশাকশিল্প কারখানার কাজ।
ব্যান্ড তারকা ও জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
সীমিত আকারে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চলবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গতকাল বুধবার দুপুরে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের বিপথগামী করার মাধ্যমে বিএনপি ও ’৭১-এর পরাজিত শক্তি যে নগ্ন খেলা শুরু করেছিল তা সরকার বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করেছে।
সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
অগিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়।
যাত্রাবাড়ীতে গত বুধবার (১৭ জুলাই) রাত থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। আর মঙ্গল ও বুধবারের পর বৃহস্পতিবারও আজিমপুর সংলগ্ন নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থী ও পথচারীসহ আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৫ জন। যাদের বেশির ভাগই গুলিবিদ্ধ।
এর আগে, কোটা নিয়ে আনা হাইকোর্ট রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দ্রুত শুনানির জন্য রোববার আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
ডিবিপ্রধান বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে মাদরাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেবো না।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল থেকেই বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটও (https://www.police.gov.bd/) হ্যাক হয়েছে।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটেও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে উত্তরায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহতের খবর নিশ্চিত করেন উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সাব্বির আহমেদ। সব মিলিয়ে উত্তরায় ছয়জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে হাসপাতাল সূত্রে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে ব্যবহার করে গুজব, মিথ্যা, অপপ্রচার করাটাকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে একটি গোষ্ঠী। তাই জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সাইবার নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে চলমান এইচএসসি ও সমমানের আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।