প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত সারা দেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ গ্রেপ্তারের সংখ্যা প্রায় ১১০০।
এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৫১৭ জনকে।
এ নিয়ে গত এক সপ্তাহে (১৭-২৩ জুলাই) সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের পাঠানো খুদে বার্তায় এই অনুরোধ জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন।
পুলিশ সদর দপ্তরের পাঠানো খুদে বার্তায় বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর। এগুলো হলো: ০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।
ঢাকায় ১১৯ মামলা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল আরও ৩৮টি মামলা হয়েছে।
এ নিয়ে রাজধানীতে মোট মামলার সংখ্যা ১১৯।
ডিএমপি সূত্র জানায়, ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ৫১৭ জনকে গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিদের অনেকে বিএনপি–জামায়াতের নেতা-কর্মী। এ নিয়ে গত তিন দিনে রাজধানীতে ১২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।
বিএনপি বলেছে, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক নাজমুল হক ও ঢাকা মহানগর উত্তরেরআহ্বায়ক সাইফুল আলমকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে জামায়াতে ইসলামী জানিয়েছে, দলের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ছাড়া গণ অধিকার পরিষদের একাংশের যুগ্ম মহাসচিব মো. তারেক রহমান ও জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামে ১৬ মামলা
চট্টগ্রাম মহানগর ও জেলায় হওয়া এখন পর্যন্ত ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় সোমবার রাতে আরও ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বেশির ভাগই বিএনপির নেতা-কর্মী।
চট্টগ্রাম মহানগর ও জেলায় এ পর্যন্ত ৫৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগে
দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।
৩ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।
৫ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।
৫ ঘণ্টা আগে