স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ডিইউজে’র অভিনন্দন

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে মিশে দেশজুড়ে সৃষ্টি হওয়া পরিকল্পিত নৈরাজ্য বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করে দেশে ফের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২৪ জুলাই ২০২৪) ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের বিপথগামী করার মাধ্যমে বিএনপি ও ’৭১-এর পরাজিত শক্তি যে নগ্ন খেলা শুরু করেছিল তা সরকার বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করেছে।

বিবৃতিতে তারা বলেন, এ নৈরাজ্য কালে তাদের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। এ সময় সাংবাদিক নিহতসহ আহত হয়েছেন শতাধিক। এমনকি রাষ্ট্রীয় সম্পাদ মেট্রোরেল, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অফিস, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, সেতু ভবন, ডেটা সেন্টার, এলিভেটেট এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হামলা চালিয়ে এ চক্র হাজার হাজার কোটি টাকার সম্পাদ ধ্বংস করেছে। সারাদেশকে অচল করার মাধ্যমে জনগণের মাঝে আতংক সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করেছিল তারা। ১৯৭১ সালের মত মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। সে পরিস্থিতি ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশ ও জনগণকে যেভাবে রক্ষা করেছেন তা তুলনাহীন।

বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক আরো বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। কোনভাবেই এই গোষ্ঠীকে আর ছাড় দেওয়া যাবে না। সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত সবার তালিকা জাতির সামনে তুলে ধরার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গঠিত তদন্ত কমিশনকে সাংবাদিক নিহত ও আহত হওয়ার ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করতে হবে। সেই সঙ্গে নিহত সাংবাদিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহত সাংবাদিকদের সুচিকিৎসার দায়িত্ব নিতে হবে সরকারকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেতারের ড্রেসকোডে টিপ ও ওড়না 'বিতর্ক', তোপের মুখে পিছু হটল কর্তৃপক্ষ

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের সই করা নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত পূর্বের অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

৩ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন।

৪ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৭ শিশু মারা গেছে। একই সঙ্গে ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বৃদ্ধির কথাও জানিয়েছে সংস্থাটি।

৫ ঘণ্টা আগে