গত বৃহস্পতিবার ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, বিসিবির বিদায়ী সভাপতি নাজমুল হাসান, তার স্ত্রী রোকসানা হাসান এবং তাদের সন্তানদের নামে কোনো লকার–সুবিধা থাকলে সেগুলোও স্থগিত থাকবে।
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনও লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম), তার দুই ছেলে আহসানুল আলম মারুফ (৩০) ও আশরাফুল আলমসহ (২৮) মোট ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে জানিয়ে কামরুল হাসান বলেন, ‘কুমিল্লায় চারজন, কক্সবাজারে তিনজন, চট্টগ্রামে দুইজন এবং ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে মারা গেছেন।’
শুনানিতে তিনি বলেন, আন্দোলনের সময় গণভবনে ১৪ দলের নেতা হিসেবে রাশেদ খান মেনন, ইনুরা ছিলেন। তারা সেখানে যেকোনোভাবে এ আন্দোলন ঠেকানোর কথাও বলেছেন। তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে এবং আন্দোলন প্রতিহত করতে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন।
বন্যাক্রান্ত জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় চারজন, কক্সবাজারে তিন, চট্টগ্রামে দুই, ফেনীতে এক, নোয়াখালীতে এক, লক্ষ্মীপুরে এক ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন।
ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বিজিবি। পল্লব যশোর জেলার সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে।
দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ফেনী নদী ও মুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডুবেছে চট্টগ্রামের মিরসরাই। পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। গত বুধবার বিকেল থেকে স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে বন্যা কবলিত মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে।
খুলনার পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে প্রায় ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামের রেখামারী খালের নিচের দিকের ওই বেড়িবাঁধ ভেঙে যায়।
স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন কুমিল্লার সাধারণ মানুষ। গোমতী নদীর অপর পাশে অবস্থান কুমিল্লা নগরীর। গোমতীর বাঁধ ভেঙে যাওয়ার পর নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমিল্লা শহরে বসবাসকারী মানুষ।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা যাবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।