সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

লালমনিরহাটের বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং নিহত ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

মামলাটি বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করেন মোল্যা শওকত হোসেন বাবু। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

এ ছাড়া, মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ। সেই মামলায় ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ঊর্মি সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ফেসবুকে আবু সাঈদকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, "আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটি ছেলে, যে নিজের দলের লোকের হাতে মারা গেছে; সে নাকি শহীদ!" এই মন্তব্যের পর ৬ অক্টোবর তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং পরে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

৪ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

৪ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৭ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৮ ঘণ্টা আগে
Advertisement