হোয়াইটওয়াশ এড়াতে পারবে কি বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫: ৫২

প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শঙ্কা জেগেছে নয় বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের। শেষ ম্যাচে টিম টাইগার্সের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। জয় নিয়ে সিলেটে টি-টুয়েন্টি সিরিজের আগে ঘুরে দাঁড়ানো।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষটিতে মঙ্গলবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।

রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান মিলে বাংলাদেশের ব্যাটারদের প্রথম দুম্যাচে বোতলবন্দি করে রেখেছিলেন। বিশ্বসেরা স্পিন আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েন নাঈম-আফিফ-শান্তদের সকলে। আফগান স্পিনাররা বাংলাদেশকে ভোগালেও অবশ্য তেমন চিন্তিত নন সহকারী কোচ নিক পোথাস। তার মতে, বিশ্বের সব দেশের ব্যাটসম্যানদেরই এমন ভুগতে হয় মুজিব, রশিদ খানদের বিপক্ষে।

‘সত্যি বলতে, আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের সেরা। এটা বাস্তবতা। তাদের দলে এমন তিনজন স্পিনার আছে, যারা বিশ্বজুড়ে সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। যেকোনো অধিনায়কের জন্য এটি স্বপ্ন। যার হাতেই বল তুলে দেয়া হয়, সে কাজটা করে দেয়। তারা অসাধারণ।’

আফগানদের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার পাঁচে ওঠার। সিরিজ হেরে উল্টো হোয়াটওয়াশের চোখ রাঙানি সামনে। এমন ম্যাচের আগে চট্টগ্রামে অনুশীলনেই নামতে পারেননি লিটন-সাকিব। বৃষ্টি বাধায় প্রস্তুতি ছাড়াই সিরিজের শেষ ম্যাচে নামতে হচ্ছে স্বাগতিকদের।

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ উড়ে গিয়েছিল টিম টাইগার্স। ১৪২ রানের বড় হারে স্বস্তিতে নেই দল। নিজের শেষ ওভারে হাঁটুর চোটে পড়া ইবাদত হোসেন ছিটকে গেছেন ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজ থেকেও। শেষ ওয়ানডেতে তাই একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

সিরিজের দুই ম্যাচেই আফগানদের বিপক্ষে বেশিরভাগ সময় ধুঁকতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে যা একপ্রকার অশনি সংকেত বলা যায়। তার আগে শঙ্কা হোয়াইটওয়াশ হতাশারও।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৫ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৫ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে
Advertisement