অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, “আমার বিরুদ্ধে একটি ক্যাম্পেইন চলছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম এবং বিএএলের প্রপাগান্ডা সেলে তা হচ্ছে। আমি নাকি হিযবুত তাহরীর, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি কখনো তাদের রাজনীতির সঙ্গে ছিলাম না।
ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
কোপা আমেরিকা ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। লম্বা সময় ধরেই সেই চোটে ভুগছিলেন আর্জেন্টাইন মহাতারকা। চোটের কারণে মাঝে ক্লাব ও জাতীয় দলের বেশ কিছু ম্যাচে বসে থাকতে হয়েছে তাকে।
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে শিশু। এছাড়াও আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একটি শিশু।
এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক কিংবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথেও কথা বলার চেষ্টা করা হয়েছে বিবিসি বাংলার পক্ষ থেকে। তবে এসব বিষয়ে তাদের কেউ কোন ধরনের কথা বলেন নি।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
বাংলাদেশের নারী সাংবাদিকদের মধ্যে পাইওনিয়ার ঊর্মি রহমান। তার সাংবাদিকতার শুরু দৈনিক সংবাদ দিয়ে। এরপর কাজ করেন পিআইবি, উইকলি হলিডে এবং বিবিসি রেডিওতে। দীর্ঘদিন সাপ্তাহিক বিচিত্রায় টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে সমালোচনা লিখেছেন। কলাম লিখেছেন দৈনিক জনকণ্ঠে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ১৬ হাজার ৫৫১ জন ছাড়পত্র পেয়েছেন।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার সঙ্গে এই ১৬ বছর কাজ করার জন্য। এই সময়ে অনেক আন্ডারস্ট্যান্ডিং, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এটা হতেই পারে। আমি মনে কিছু রাখিনি। আশা করব আপনারাও মনে কিছু রাখবেন না। আপনাদের সবার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।’
সেমিনারে ফরহাদ মজহার আরও বলেন, আগামীদিনে দুইটা নির্বাচন লাগবে। একটা হলো গণপরিষদ নির্বাচন। যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা হলো সরকার নির্বাচন। রাষ্ট্র গঠনের নির্বাচন আগে। তারপরে আসবে সরকার নির্বাচন। এ রোডম্যাপ জনগণের পক্ষ থেকে আপনাদের দেওয়া হলো। এ রোডম্যাপ যদি না মানা হয় তাহলে ভয়ানক বি
এতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব হিসেবে শীষ হায়দার চৌধুরীকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
শনিবার স্টেশন চালুর কারিগরি নানা দিক পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া শুক্রবার মেট্রো রেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা তথা রোস্টার ঠিক করা হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গত ২৫ আগস্ট থেকে ১৫ দিন জলকপাট খোলা রাখার পর গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কিছুটা ভিন্নমত পোষণ করেন। বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় আগামীকাল সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে আগামী পরশু দিন থেকে সেই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মোসাদ্দের খান জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনার। অপরদিকে ক্যামেরুনকে হারিয়ে আসরের শেষ আট নিশ্চিত করছে সেলেসাওরা।
টানা ৪ মেয়াদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। যদিও কয়েক দিন আগে তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর পরিস্থিতি বিবেচনায় নিজের পুরোনো অবস্থান থেকে সরে এনেছেন বাফুফের এই সভাপতি।