প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাফজয়ী নারী ফুটবলারদের এক কোটি টাকা পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বাফুফে ভবনে এমন ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার বেলা ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করছি। ’
বিসিবিও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নেপালের স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের সামনে সাহসীভাবে একটি বিজয় তারা বাংলাদেশকে এনে দিয়েছে। এজন্য আবারও তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। দেশবাসী তাদের যেভাবে বরণ করেছে সেজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।
এদিকে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। আজ দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসেন তারা।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৪ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৩ ঘণ্টা আগে
রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
১৯ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১৯ ঘণ্টা আগে