চলতি মাসের শেষ দিনগুলোতে নতুন করে আর কোন শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে জানুয়ারি মাসের শুরু থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন।
সচিবালয়ের লাগা আগুন বৈদ্যুতিক শর্টসার্কিটে নয়, পরিকল্পিত হতে পারে। কারণ আগুনটা লেগেছে ছয় তলা, নয় তলার পাশাপাশি মাঝেও৷ এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না। এটা পরিকল্পনা মাফিক হতে পারে বলে মন্তব্য করেছেন নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও সচিবালয়ে ঢুকতে পারছলেন না কর্মকর্তা-কর্মচারীরা। তবে সকাল ১০টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ের ৫ নং গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রেসক্লাবের সামনে ও
বাংলাদেশ সচিবালয়ে আগ্নিকাণ্ডের ঘটনায় সকাল থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা গেটের সামনে ভিড় করছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৯টা পর্যন্ত সচিবালয়ের সামনে কর্মকর্তাদের ভিড় করতে দেখা যায়।
সচিবালয়ের যে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে বসতেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
সে সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সব ধর্মের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই। িআমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।’
পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষাকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে সবাইকে কাজ করতে হবে। জনগণের মতামত প্রতিষ্ঠা এবং সমস্যার সমাধান করতে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা হচ্ছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমি উত্তরবঙ্গে এসেছি। এই অঞ্চলের ১২ জেলার প্রায় ২২টি উপজেলা পরিদর্শন করবো। তেঁতুলিয়া উপজেলা ও পঞ্চগড় সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ এখানে আছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, নাগরিক সেবাকে ‘টপ প্রায়োরিটি’ দিয়ে আপনারা কাজ করবেন। কাজের ক্ষেত্রে জনগণকে কোনোপ্রকার হেনস্থা কিংবা কালক্
বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছি। তখন আমাদের দুই ব্যাচমেট অনুরোধ করেছিলেন আজকের কর্মসূচি থেকে যেন আমরা কোনো কঠোর কর্মসূচি ঘোষণা না করি। আমাদের মনে হলো আজকের প্রতিবাদ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ শুরু করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, নথিপত্র ও পুলিশ সূত্র বলছে, তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা–পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন। তিনি এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন।
তিনি বলেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তেঁতুলিয়া। আর গুরুত্বপূর্ণ স্থলবন্দর হচ্ছে চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। আমরা যখন খোঁজ নিয়ে দেখি ওই স্থলবন্দরের ইজারা দিয়ে যত কর্মকর্তা-কর্মচারী সবাই খুলনা বিভাগ থেকে আসা। স্থলবন্দর হওয়ার সময় যত লোকের এখানে কর্মসংস্থান হওয়ার কথা ছিল, সেটা
জানা গেছে, রাতে নজরদারির জন্য সর্বত্র নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
মামলার এজাহারে আব্দুল হাই কানু বলেছেন, গত ২২ ডিসেম্বর নিজ গ্রাম বাতিসার লুদিয়ারায় গেলে জামায়াত সমর্থক আবুল হাশেমের নেতৃত্বে অন্য অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান। সেখানে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা কানুকে মার