প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও সচিবালয়ে ঢুকতে পারছলেন না কর্মকর্তা-কর্মচারীরা। তবে সকাল ১০টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ের ৫ নং গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রেসক্লাবের সামনে ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে জানা যায়, সচিবালয়ে শুধু পায়ে হেঁটে প্রবেশের গেটটি খোলা হয়েছে (৫ নম্বর)। বাকি সবগুলো গেট বন্ধ। গাড়ি প্রবেশেরও সব গেট বন্ধ। ফলে দীর্ঘ সারিবদ্ধভাবে সব শ্রেণির কর্মকর্তারা গেটটি দিয়ে ঢুকছেন। ৫ নম্বর গেট দিয়ে আইডি কার্ড পাঞ্চ করে ঢুকতে হয় ফলে লাইন দ্রুত আগাচ্ছে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ছয়তলায়, পরে তা সাত ও আটতলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন দুই থেকে তিনজন।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগে
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।
১৬ ঘণ্টা আগে