প্রেস বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে প্রধান উপদেষ্টাকে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে।
বিএফআইইউয়ের চিঠিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তিন সংসদ সদস্য জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জান্নাত আরা হেনরী এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেলের ব্যাংক হিসাব স্থগিত করতে বলা হয়েছে।
আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত আজ বুধবার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাংবাদিক রোজিন
বুধবার বিকেলে রোকয়া প্রাচীর নেতৃত্ব বিভিন্ন শ্রেণি-পেশার বেশকিছু মানুষ বাড়িটির সামনে যান। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন রোকেয়া প্রাচী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যার ঘটনায় বিচারের দাবি জানান তিনি।
বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আগামী দিনে আরও বেশি করে ‘জনকেন্দ্রিক সম্পৃক্ততার' ওপর জোর দেন তিনি। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে এডিবির কার্যক্রমে মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি খাত ব্যবস্থাপনা ও সুশাসন। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে এ সব বিষয়ের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করে এডিবি।
কানাডার টি-টোয়েন্টি শেষে সরাসরি পাকিস্তানে জাতীয় দলের সাথে যুক্ত হন সাকিব। সেখানে দলের সাথে আজ অনুশীলন করেছেন তিনি। এসময় প্রধান চন্ডিকা হাথুরুসিংহের সাথে আলোচনা করতে দেখা গেছে সাকিবকে।
তিনি বলেন, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে এখানে নিয়মিত মনিটরিং করতে হবে। এখানে সকল প্রকার অবৈধ পাখির ব্যবসা বন্ধে এবং পাখির প্রতি নিষ্ঠুর আচরণকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একাজে শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে আজ (বুধবার) দুপুরে শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গুম করার অভিযোগে একটি মামলা করা হয়েছে। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজীর আহমেদ এবং র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৯১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট সাত হাজার ৭৭০ জন ছাড়পত্র পেয়েছেন।
এর আগে, বুধবার (১৪ আগস্ট) বিকেলে পৌনে ছয়টার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে বের করা হয়। সামনে এবং পেছনে পুলিশের দুটি টহল গাড়ি দিয়ে আদালতে নেওয়া হয়েছে।
এর আগে, রাজধানীর কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে (১৮) গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিউমার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হককে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাদেশি কর্মীদের আজ বুধবার থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।