‘আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ‘আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এ সময় উমামা ফাতেমা বলেন, ‘জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে।’

এই মুখপাত্র আরো বলেন, ‘জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে ’৯০-এর মতো, ’৭১-এর মতো ’২৪-কে ব্যর্থ হতে দেব না।’

তিনি আরো বলেন, ৫ আগস্ট যখন শেখ হাসিনা পালায় আজকে তার পাঁচ মাস পরে কেন আমাদের শহীদ মিনারে এক হতে হলো? গত পাঁচ মাসে সরকারের কী প্রকলেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগ গ্রহণ করি।

এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল লড়াই করেছিল তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। গতকালকে প্রেসসচিব যখন জুলাই প্রক্রিয়েশন ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। এই প্রকলেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

১৫ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

১৬ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৬ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

১৬ ঘণ্টা আগে
Advertisement