গুজব ছড়ানো গোষ্ঠীর সঙ্গে জড়িত শেখ রেহানার ছেলেমেয়ে: দ্য টাইমস

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। সম্পত্তি নিয়ে টিউলিপের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। এসবের মধ্যেই নতুন অভিযোগ, রাজনৈতিক গুজব ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে জড়িত তার ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস।

সংবাদমাধ্যমটির দাবি, তাদের ছড়ানো গুজবের বেশিরভাগই নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রিক।

গেলো বছর ফেসবুকের স্বত্তাধিকারী প্রতিষ্ঠান মেটাও এমন একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য জানিয়েছিলো। বিনামূল্যে ফ্ল্যাট ইস্যু নিয়ে কদিন ধরেই চাপে আছেন টিউলিপ। এর মাঝেই সামনে এলো তার ভাই-বোনদের প্রোপাগাণ্ডা বিষয়ক থিংকট্যাঙ্কের সঙ্গে জড়িত থাকার বিষয়টি। ইতোমধ্যে জানা গেছে, টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

গত বছরের জুলাইয়ে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পান টিউলিপ সিদ্দিক। তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এদিকে টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মোটেই বিচলিত নন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। তার ভাষ্য অনুযায়ী, এখনও টিউল্পের ওপর আস্থা রয়েছে তার।

এ ব্যাপারে স্টারমারের অফিসিয়াল মুখপাত্র বলেছেন, টিউলিপের ওপর প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেছেন এবং নিশ্চিত করেছেন যে দুর্নীতিবিরোধী সমস্যাগুলো পরিচালনার দায়িত্ব তার (টিউলিপ সিদ্দিক) ওপরই ন্যস্ত থাকছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

৮ ঘণ্টা আগে

আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক, সম্পত্তি হস্তান্তর আইন পর্যালোচনার দাবি

উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা

৯ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৯ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

৯ ঘণ্টা আগে
Advertisement