মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশিকে আরব আমিরাত থেকে ফেরত আসতে হবে না। তাদের সেখানেই কাজ করার সুযোগ দেওয়া হবে।
ঢাকাসহ দেশের ৭ বিভাগে সাতজন উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বৃষ্টির প্রার্থনায় বসা পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে ভাগিয়ে নিয়েছে গোটা সিরিজটায়। এই জয়ে পাকিস্তানিদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করে বাংলাদেশ।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসময় ত্রাণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় মৃতের সংখ্যা ৭১ জন। এর মধ্
৫ম দিনে বৃষ্টি হওয়া নিয়ে রাতভর ছিল শঙ্কা। তবে মধ্যরাতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা জানালেন, মাঠে খেলা গড়াবে। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সূত্রে নিজের ইউটিউব চ্যানেলে এই কথা জানান তিনি। বাংলাদেশও স্বপ্ন দেখতে থাকে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের। শেষ পর্যন্ত সেই স্বপ্নই সত্য হলো দ্
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ঘটনাস্থলের কাছাকাছি পদ্মার আরেকটি চর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছিলেন জাকির হাসান। রান তুলছিলেন এই ওপেনার। তবে ইনিংসটাকে লম্বা করতে পারলেন না তিনি। মির হামজার বলে ৩৯ বলে ৪০ রানে থাকা জাকিরের স্টাম্প ভাঙে। সকালের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। মঙ্গলবারই শেষ হতে যাচ্ছে সব ধরনের অস্ত্র জমা দেয়ার সময়সীমা। এর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বৈধ অস্ত্রও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবককে পুলিশ আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) থেকে হাইওয়েতে ফেলে দেয়া হচ্ছে, তার হাত ছড়িয়ে আছে এবং পা ভাঁজ করা। এরপর এপিসির এক পুলিশ অফিসার বাম দিকের দরজা খুলে দেন এবং আরেকজন অফিসার ওপরের ঢাকনা খুলে যুবকটিকে টেনে বের করে অমানবিক
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানী ঢাকায় সকাল থেকেই মুষলধারে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে গত কয়েকদিনের তীব্র গরমের পর অতিষ্ঠ প্রাণ-প্রকৃতিতে মিলেছে স্বস্তি। তবে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
পত্রে বলা হয়, প্রজাতন্ত্রের বেশ কিছু কর্মচরী প্রচলিত বিধি ও প্রাধিকার বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন। এমনকি, কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক যৌক্তিক কোনো কারণ ছাড়াই বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থা, ব্যাংক-বিমা, কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান থেকে অধিযাচন করে গাড়ি আনা হচ্ছে।
এ সময় দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।