প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে, সেখানে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
সোমবার (২৭ জানুয়ারি) কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন সেটুকু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করেছে। নাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো।
রোববার রাতে সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ কোনো মরণঘাতী বা লিথেল ওয়েপন ব্যবহার করেনি, যোগ করেন তিনি।
সাজ্জাত আলী আশা করে বলেছেন, আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভালো একটা সমাধান হবে।

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
৯ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
১০ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
১১ ঘণ্টা আগে