প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ছয় পুলিশ সদস্য ও দুই আওয়ামী লীগ নেতাসহ মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, আজকে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে ছয়জন হচ্ছেন পুলিশ। বাকি দুইজন হচ্ছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। আসামিরা যাতে পালিয়ে না যায় সে জন্য তাদের নাম প্রকাশ করছি না।
তাজুল ইসলাম বলেন, আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা প্রত্যেকেই ঢাকা শহরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডমন।

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
৯ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
১০ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
১১ ঘণ্টা আগে