বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. খোকন মিয়া এ আবেদন করেন।
সময়ের সেরা তারকাদের তালিকায় উপরের দিকেই থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সাথে পর্তুগালের জার্সিতে ১১৩টি গোলও করে ফেললেন তিনি। ৯০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে তিনি বলেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়ই না, রেকর্ড আমার পেছনে ছোটে।’
দেশজুড়ে গত মঙ্গলবার দিবাগত রাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের বেল্ট, শর্টগান এবং গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মানের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চে শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১০টি ট্রাকযোগে রাজধানীর শাহবাগ থেকে লং মার্চ শুরু করেন তারা।
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে এমপক্সের টিকার প্রথম চালান পৌঁছেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দেশটির রাজধানী কিনশাসায় টিকাবাহী বিমানটি অবতরণ করে।
মেহেরপুর-কুষ্টিয়ায় লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় আবারও শুরু হয় যাত্রী দুর্ভোগ। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকায় দূরের যাত্রীরা স্বস্তিতে রয়েছেন।
অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঠিক দিন ১৫ আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সম্পাদকীয়র শিরোনাম ছিল ‘ডিসটার্বিং ইন ঢাকা’।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন নিশ্চিত করেছেন।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে চিলিকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা।
বেক্সিমকো, এস আলম এবং ডায়মন্ড ওয়ার্ল্ড এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলমান থাকার মধ্যে বৃহস্পতিবার নতুন করে তালিকায় যুক্ত হয়েছে বসুন্ধরা গ্রুপের নাম।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
সরকার পদত্যাগের নির্বাচন কমিশনের সংস্কারের দাবি তুলেছে রাজনৈতিক দলগুলো। সরকার এই দাবির সাথে একমত ঘোষণা দিয়েছে সংস্কার হবে নির্বাচন কমিশন। ফলে এবার কোন প্রক্রিয়ায় হবে নির্বাচন কমিশন তা নিয়ে আরও সময় অপেক্ষা করতে হতে পারে।