অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ৯ মাসের ব্যবধানে আবারও একই পথে হাঁটলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে অবসর থেকে ফেরায় পিসিবি, পরবর্তী আর কোনো সিরিজেই তিনি ডাক পাননি। এর পরই দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, অষ্টগ্রামের কাগজি গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার ছারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।
রাজধানীসহ দেশের সব অঞ্চলেই জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি। এমন অবস্থার মধ্যে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমিতে এ জানাজা হয়। কবির দ্বিতীয় জানাজা রোববার (১৫ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।
বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকায় ঢাকার স্কোর ২৮৫। অর্থাৎ আজ এই শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর।’
১২ নভেম্বর শহিদ নূর হোসেন দিবসে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক শ্রেণির মানুষের গণপিটুনির শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। পরে তাকে সিরাজগঞ্জের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধায় তারা শহীদদের স্মরণ করছেন। ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে কবরস্থানে আসছেন।
ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতারের পর থেকেই আলোচনা শুরু হয়। অবশেষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়। সেটাই যেন সবার প্রত্যয় হয়।’ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশী নয়, সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে, কিংবা বিনিয়োগ করার আগ্রহ রয়েছে, বিশেষ করে অবকাঠামো এবং লজিস্টিকস খাতে।
তিনি আরও বলেন, কীভাবে নির্বাচন কমিশন গঠিত হলে এটি স্বাধীন ও কার্যকরভাবে তার দায়িত্ব পালনে সক্ষম হবে সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। একইসঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে।