প্রতিবেদক, রাজনীতি ডটকম

সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করেছে পুলিশ। এসময় আন্দোলনরতদের পাল্টা হামলায় আহত হয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশের সেটা ব্যবহার করতে দেখা যায়নি।
সরেজমিন দেখা যায়, রমনা বিভাগের ডিসির ঠোঁট ও হাত ফেটে রক্ত বের হচ্ছিল। তাছাড়া শাহবাগ থানার ওসি মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন।
শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন মো. দেলোয়ার হোসেন জানান, কোনো আহতের বিষয় জানি না। তবে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আটকের বিষয় পরে জানানো হবে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
২০ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
২০ ঘণ্টা আগে