সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর ৫ ব্যাংকের হিসাব ফ্রিজ

খুলনা প্রতিনিধি

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রী ঊষা রানী চন্দের নামে পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা প্রায় দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন খুলনার মহানগর সিনিয়র স্পেশাল জজ এর আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনে বিচারক মো. শরীফ হোসেন হায়দার এই আদেশ দেন।

আদালতের এ আদেশ কার্যকর থাকাবস্থায় নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী ঊষা রানী চন্দের নামের অ্যাকাউন্টগুলোতে অর্থ জমা করা যাবে। তবে কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করে নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ ও স্ত্রী ঊষা রানী চন্দের নামে বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র ফ্রিজ করার জন্য দুর্নীতি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক অভিযোগ অনুসন্ধান টিমের দলনেতা মো. আব্দুল ওয়াদুদ আদালতে আবেদন করেন।

প্রাথমিক অনুসন্ধানে দুদক সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নামে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ-বাংলা

ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্র অ্যাকাউন্ট এবং মন্ত্রীর মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কংক্রিট ব্রিকস অ্যান্ড ব্রিকস ফ্যাক্টরির হিসাবে এক কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকার হিসাব পাওয়া গেছে।

দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, আদালতের নির্দেশটি ইতোমধ্যেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ অক্টোবর নারায়ণ চন্দ্র চন্দ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন। পরে তাকে খুলনায় আনা হয় একটি ধর্ষণ মামলার সহায়তাকারী আসামি হিসেবে। বর্তমানে তিনি খুলনা জেলা কারাগারে রয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৯ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

২০ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

২০ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

২১ ঘণ্টা আগে
Advertisement