জানা যায়, গত ১২ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরের চুরির ঘটনা লক্ষ করেছি। এসব ঘটনা নিন্দনীয়। এই ঘটনাগুলো মন্দির ও দেবতাদের পবিত্রতা ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত প্রবণতা, যা আমরা কয়েক দিন ধর
উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। উদ্বোধন করেন প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বিশ্বনাগরি
ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সহকারী সচিব) তাপসী তাবাসসুম উর্মিকে এর আগে গত ৬ অক্টোবর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে গত ২০ সেপ্টেম্বর মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু করা হয়। এখন ওই স্টেশন থেকে নিয়মিত যাত্রী ওঠানামা করছে। আগামীকাল সকাল থেকে মিরপুর-১০ স্টেশন থেকেও স্বাভাবিকভাবে যাত্রী ওঠানামা করতে পারবে। আগামীকাল সকাল ১০টায় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান মিরপুর-১০ স্টেশন পরিদর্শন করবে
তিনি জানান, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া সরকারের অনেকেই নানা মামলায় নামীয় আসামি। তিনিও এর ব্যাতিক্রম নন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে ২৩ জনকে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে একজন ছিলেন গোলাম মর্তূজা মজুমদার।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৭২৪ জন। মারা গেছেন ২১৫ জন।
চীনের সঙ্গে বাংলাদেশ সামরিক যোগাযোগ বাড়াতে চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের উন্নয়নে সরকার চীনের নতুন নতুন বিনিয়োগ আশা করে। বিশেষ করে গ্রিন এনার্জি, আইসিটি খাত এবং সামরিক খাতে সহযোগিতা আশা করে। চীনে বাংলাদেশের রপ্তানি বাড়ানোরও আহ্বান জানান তিনি।
যাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন-বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উদ্দিন মিয়ান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, কৃষি সম্প
পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন। এর মধ্যে স্কুল ও সমপর্যায়ের ৫৫ হাজার ৮৯০ জন, স্কুল-২ পর্যায়ের ৫ হাজার ৩২৩ জন এবং কলেজ ও সমপর্যায়ের ২২ হাজার ৬৫২ জনসহ সর্বমোট ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছেন। এখানে এখন কোনো অস্থিরতা নেই।
এমইসিসিসির প্রধান গবেষক ড. জুলিও আগুয়েরে-ঘিসো বলেছেন, ‘ক্যানসার চিকিৎসার অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে মেটাস্ট্যাসিসকে থামানো। আমরা অনুমান করছি, মানবদেহে ছড়িয়ে পড়া এ ক্যানসার প্রতিরোধ বা চিকিৎসার নতুন উপায়ের দিকে নিয়ে যেতে পারে আমাদের এই আবিষ্কার।’