দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক অবরোধ না করার আহ্বান ডিএমপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশ

রমজান মাসে দাবি-দাওয়া নামে কিছু ‘স্বার্থান্বেষী মহল’ রমজান মাসেও রাস্তাঘাট অবরোধ করে জনভোগান্তি তৈরি করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সংস্থাটি বলছে, এই সময়ে এমনিতেই সড়ক স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ব্যস্ত থাকে। এ অবস্থায় সড়ক অবরোধ করলে জনদুর্ভোগ তৈরি হয়। তাই এভাবে সড়ক অবরোধ করে জনভোগান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এই সংস্থা।

রোববার (১৬ মার্চ) বিকেলে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিয়াম সাধনার মাস রমজান চলমান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এ উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এ সময় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বেড়ে যায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ শেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের সঙ্গে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান। স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কে যানবাহনের পরিমাণ থাকে বেশি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অল্প সময়ে বেশিসংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর বাইরে ইদানীং কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

এ অবস্থায় নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে রমজানের বাকি সময়গুলোতে রাস্তাঘাট অবরোধ করে ‘অহেতুক জনভোগান্তি’ তৈরি না করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ডিএমপি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

৬ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

৯ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৯ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৯ ঘণ্টা আগে
Advertisement