রজতজয়ন্তী উদ্‌যাপন করল বগুড়া জিলা স্কুলের ২০০০ ব্যাচ

বগুড়া প্রতিনিধি
মঙ্গলবার বগুড়া জিলা স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি: শিকড় ২০০০

বর্ণাঢ্য র‍্যালিসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রজতজয়ন্তী উৎসব ২০২৫’ উদযাপন করেছে বগুড়া জিলা স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘শিকড় ২০০০’।

Bogra Zilla School 2000 SSC Batch Program Photo 01-04-2025 (2)

এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তীতে বগুড়া জিলা স্কুলে বসেছিল বন্ধুদের মেলা। ছবি: শিকড় ২০০০

এসএসসি পরীক্ষার ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১ এপ্রিল) স্কুলের ‘এসএসসি ২০০০’ ব্যাচের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র‌্যালিসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন। দেশ-বিদেশে অবস্থানরত বগুড়া জিলা স্কুলের এই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নেন।

রজতজয়ন্তী উৎসব ঘিরে দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনায় মুখরিত ছিল বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণ। উৎসবে ছিল ঘোড়ার গাড়ি, বানর খেলা, সাপ খেলা, মোরগ লড়াইসহ বগুড়ার নানা ধরনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন।

Bogra Zilla School 2000 SSC Batch Program Photo 01-04-2025 (1)

দিনব্যাপী নানা আয়োজনে উদ্‌যাপন করা হয় এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠান। ছবি: শিকড় ২০০০

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও দৃষ্টিনন্দন আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় রজতজয়ন্তী উৎসবটি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

৭ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

৮ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

৮ ঘণ্টা আগে
Advertisement