দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শনিবার (০৫ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
সাভারে ইতিহাস পরিবহণের যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। এ নিয়ে সাভারে সাম্প্রতিক তিনটি চলন্ত গাড়িতে ডাকাতির ঘটনা ঘটল।
এদিন সম্মেলনের শেষে বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। এ সময় দুই বছর পর ঢাকায় অনুষ্ঠেয় পরবর্তী বিমসটেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলনের আয়োজনের কথা বলেন প্রধান উপদেষ্টা।
সেখানে সম্মেলনের ফাঁকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হয় বলে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।। তবে ভারত এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি। বাংলাদেশের দায়িত্ব গ্রহণের আট মাসের মাথায় শুক্রবারই মোদির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় ড. ইউনূসের। আধ ঘণ্টা স্থায়ী হয়েছিল এই বৈ
উল্লেখ্য, বিমসটেকের সনদ অনুসারে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে চেয়ারম্যানের পদ বর্ণানুক্রমিকভাবে আবর্তিত হয়। এ সম্মেলনে মূলত সাত সদস্যের আঞ্চলিক ব্লক: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের নেতারা ‘সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেক’ থিমের অধীনে গুরুত্বপূর্ণ আঞ্চলিক
বার্তায় আরও বলা হয়েছে, মিয়ানমার আরও ৭০ হাজার রোহিঙ্গার তালিকা চূড়ান্ত যাচাই করছে। বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার তালিকা যাচাইয়ের প্রক্রিয়াও শিগগিরই সম্পন্নের প্রতিশ্রুতি দিয়েছে।
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ অনুচ্ছেদে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে, যা রাষ্ট্রগুলোকে তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সরাসরি সহযোগিতার বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তিতে প্রবেশ করতে উৎসাহিত করে।
সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। এমন অবস্থায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয়ে পড়েছে কয়েকটি ট্রেন। শুক্রবার সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার শিডিউলে থাকা লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস ছাড়তে বিলম্ব হয়।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে। বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে বৈঠকে অংশগ্রহণ করেন তারা।
আজ শুক্রবার ছুটির দিনেও বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ছিল ১৫১। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা রয়েছে ৭ নম্বরে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ও শ্রীলংকা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব।’