প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন (এনএসিসি)। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার উপস্থিতিতে দুই দেশের দুর্নীতি দমন সংস্থার মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে চলমান বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ও এনএসিসি সভাপতি সুচার্ট ট্রাকুলকাসেমসুক নিজ নিজ পক্ষে এ স্মারকে সই করেন।
দুদক চেয়ারম্যান ড. আব্দুল মোমেন বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও থাইল্যান্ড উভয়কেই দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াইয়ে সহায়তা করবে। বাংলাদেশি দুর্নীতিবাজদের অনেকেই প্রতিবেশী কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই সমঝোতা স্মারক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সহায়তা করবে।
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ অনুচ্ছেদে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে, যা রাষ্ট্রগুলোকে তাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সরাসরি সহযোগিতার বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তিতে প্রবেশ করতে উৎসাহিত করে।
সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ ও থাইল্যান্ড দুর্নীতি প্রতিরোধে প্রাসঙ্গিকতার প্রাথমিক তথ্য দেবে, তথ্য সংগ্রহের সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করে নেবে, তথ্য বিনিময়, যৌথ প্রকল্প গ্রহণ, অংশীদারি সমীক্ষা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও লড়াইয়ের ক্ষেত্রে অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রম সম্পাদন করবে।

রাষ্ট্রপতি রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় বঙ্গভবনে পৌঁছান। এ সময় প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।
১২ ঘণ্টা আগে
আকতারুল ইসলাম বলেন, জাল কাগজপত্র বানিয়ে এম এইচ এন্টারপ্রাইজের মালিক মমিনুর রহমানের নামে এক কোটি ৯৫ লাখ টাকা ঋণ মঞ্জুর ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করে দুদক। মমিনুরের অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু হয়েছিল। তবে অনুসন্ধানে দুদক তারও সংশ্লিষ্টতা পেয়েছে।
১৩ ঘণ্টা আগে
গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সহায়তায় নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
পুলিশের এই কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এসব বার্তাকে ভুয়া বা স্ক্যাম হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ই-মেইলগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১৮ ঘণ্টা আগে