অধিদপ্তর জানায়, বিভিন্ন কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটায় পাস করা শিক্ষার্থীদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় পাস করা শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া স্থগিতই থাকবে। তাদের বিষ
আটকে যাওয়া ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। আমার ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে তিতুমীর রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই।
বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনিসহ ৬ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর তিনটার পরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ‘বিশ্ববিদ্যালয়’ দাবি করা শিক্ষার্থীরা মহাখালী রেলগেট অবরোধ করে রেললাইনের উপর অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানের ফলে ওই রুটের রেল ও যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুরুতে দুর্দান্ত ফর্মে থাকলেও বিপিএলের গ্রুপ পর্ব শেষে ছন্দ হারায় রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। এমন শুরুর পর শেষের বাস্তবতা হয়তো কল্পনাও করেনি রাইডার্সরা! গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে টানা হারে এলিমিনেটরে জায়গা হয় তাদের। এলিমিনেটরে 'ডু অর ডাই' ম্যাচ হওয়ায় মাঠ
যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ সফরে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে তিনি আলোচনা করবেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার যুক্তরাজ্যের হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
দেশে খারাপ মানের সরকারি-বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় একীভূত করা উচিত। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। তাতে আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভালো অবস্থান নিশ্চিত হবে। পাশাপাশি সীমিত বাজেটের সঠিক ব্যবহার করে বিশ্ববিদ্যালয় পরিচালনা সহজ হবে।
সংবাদ সম্মেলন মইনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গ্যাস নির্ভর এই শিল্পে ক্রমাগত গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়া একটি প্রধান সমস্যা। বিগত ৯ (২০১৫-২০২৩) বছরে শিল্পখাতে প্রায় ৩৪৫ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিগত ২০২৩ সালে শিল্পখাতে প্রায় ১৫০ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে প্রতি কেজি সিরামিক পণ্যের গড়
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার উপসচিব মো. কামরুজজামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ টাস্কফোর্স গঠনের কথা জানানো হয়।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিডিপিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে দলটির নেতারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে আবারও তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে।
এসব ফ্লাইট ঢাকার বদলে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে কুয়াশা কেটে গেলে এগুলো ঢাকায় ফিরতে শুরু করেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে হাসনাত আব্দুল্লাহ কথা বলা শেষ করেন। এ সময় তিনি নিজে ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চলে যান। আহতরাও যার যার হাসপাতালের দিকে যেতে শুরু করেন।