বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির জিম্বাবুয়ে দল আসছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুই টেস্টের সিরিজ খেলতে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পূর্ণ শক্তির এই স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন ব্যাটসম্যান শন উইলিয়ামস। ব্যক্তিগত ছুটি কাটিয়ে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনও।

এই দুই বড় তারকা ছাড়াও দুই বছর পর দলে ডাকা হয়েছে উইকেটকিপার-ব্যাটার তাফাদজাওয়া সিগাকে। পাশাপাশি ফিরেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাও। স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ওয়েসলি মাধেভেরে। দলে একমাত্র নতুন মুখ লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

উইকেটকিপার ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি, তরুণ পেসার নিউম্যান ন্যামহুরি এবং টপ-অর্ডার ব্যাটার তাকুদজওয়ানাশে কাইতানো দলে জায়গা পাননি। ২০২০ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

জিম্বাবুয়ে টেস্ট দল

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

২ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

২ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

৩ ঘণ্টা আগে

র‍্যাব বিলুপ্ত, সংসদে বিরোধিতার মধ্যেই এসআরবি বিল পাস

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ দিন বিরোধী দলের আপত্তির মধ্যেই কণ্ঠভোটে বিলটি পাস হয়।

৬ ঘণ্টা আগে
Advertisement