ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাসের চালক, সুপারভাইজার ও সহকারীকে গ্রেপ্তার করেছে নাটোরের পুলিশ। মঙ্গলবার দুপুরে বড়াইগ্রামের থানার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। আয়োজক দেশ পাকিস্তানে খেলার ব্যাপারে সম্মত না হওয়ায় ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই ম্যাচ।
বাংলাদেশি ও এদেশে বসবাসরত রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি। একইসঙ্গে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এগিয়ে নেয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান আবাসিক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চলাকালে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় অভিযান চলার সময় যৌথবাহিনীর সদস্যদের গুলিতে তাঁরা নিহত হয়।
সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ হতে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।
এই কর্মকর্তারা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে সূত্র জানিয়েছে। অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশ্যে নূরজাহান বেগম বলেন, আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশটার এমনিতেই পরিবর্তন ঘটবে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বাড়িয়ে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মা
ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।
তিনি আরো বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সারা বছর মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স পরিচালনা করে থাকে। আসন্ন রমজান উপলক্ষে বাজার তদারকি আরো জোরদার করা হয়েছে। রমজান উপলক্ষে শুধু খাদ্যপণ্য নয়, বিএসটিআই’র আওতাভুক্ত সকল পণ্যের মান নিয়ন্ত্রণে বাজারে কঠোর তদারকি শুরু হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি মামলাটি শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন রেখেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
রাজধানীর উত্তরায় গত সোমবার হামলার শিকার মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি সম্পর্কে স্বামী-স্ত্রী নন বলে জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী দাবি করা শম্পা বেগম।