আমরা প্রতিদিন মোবাইলে বিভিন্ন অ্যাপ ও ব্রাউজার ব্যবহার করি। এসব অ্যাপ আমাদের সুবিধার জন্য কিছু ডাটা সংরক্ষণ করে রাখে, যাকে বলা হয় ক্যাশ মেমোরি। কিন্তু এই ক্যাশ জমতে জমতে ফোনের স্টোরেজ ভরে যায়, ফোন ধীর হয়ে যায়, এমনকি ব্যাটারিও দ্রুত খরচ হয়।
এতে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং নোয়াখালী, অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথভা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ইউটার্ন করে টিএসসি মোড় হয়ে শিববাড়ী ক্রসিং রোমানা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর ঘুরে টিএসসি মোড় চারুকলা বিভাগে এসে শেষ হবে।
বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি, জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যু
সরেজমিনে দেখা যায়, পুরো প্ল্যাটফরমে মানুষের পা ফেলার জায়গা নেই। কেউ টিকিট কেটে আবার কেউ টিকিট না কেটেও প্ল্যাটফরমে প্রবেশের চেষ্টা করছেন। স্বয়ংক্রিয় গেটে মানুষের ভিড়ে এক পর্যায়ে টিকিট ছাড়া সবার প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ।
শনিবার (১২ এপ্রিল) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘চারুকলার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ করতে চায় কমিশন। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে আশা করি।’
ঘোষণাপত্রে বলা হয়, আজ আমরা, বাংলাদেশের জনতা—যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি—সমবেত হয়েছি গাজার মৃত্যুভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ।
দ্রুত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মোনাজাত। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখ ছিল অশ্রুসজল। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা, শিশু ও নারীদের নির্মম মৃত্যু এবং ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকার করুণ বাস্তবতা হৃদয়ে
বিশেষজ্ঞরা মনে করেন, এটি সম্ভবত মানুষের রূপকথা বা অতিসরলীকরণের ফল। কেউ কেউ বলেন, কম্পিউটার মেমোরি বা মনোযোগের সীমাবদ্ধতা নিয়ে আলোচনার সময় এই উদাহরণটি জনপ্রিয় হয়ে উঠেছে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন।
এই অগ্নিকাণ্ডের ইতিহাস প্রাচীন। বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো ১৩শ শতকে আজারবাইজান ভ্রমণ করেছিলেন। তিনি তাঁর ভ্রমণকাহিনীতে ইয়ানার দ্যাগের রহস্যময় আগুনের কথা বিস্তারিত লিখেছেন।
লি ইয়ংঝির সবচেয়ে চমকপ্রদ অভ্যাস হলো মরিচ দিয়ে দাঁত মাজা। সাধারণ মানুষ টুথপেস্ট বা মাজন ব্যবহার করলেও তিনি মরিচের গুঁড়ো ব্যবহার করেন!
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে গ্রেপ্তারের উপযুক্ত প্রমাণও পেশ করতে হবে।
রোদে পুড়ে, ঘামে ভিজে লাখো মানুষ কণ্ঠ ফাটিয়ে একসাথে উচ্চারণ করছে—‘তুমি কে, আমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন’ চারপাশ ঘিরে আছে লাল-সবুজ আর সাদা-কালো রঙের পতাকা, চোখে-মুখে প্রতিবাদের দীপ্তি। কারো হাতে ‘ফিলিস্তিন মুক্ত করো’, কেউ ধরে রেখেছেন ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’ লেখা প্ল্যাকার্ড। স্লোগানে মুখর