প্রতিবেদক, রাজনীতি ডটকম

সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত হয়েছেন বলে জনিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক হাজার ৮৬৭ জন। সে হিসাবে জুন মাসে গড়ে প্রতিদিন সড়কে প্রাণ হারিয়েছেন ২৩ জনেরও বেশি। একই সময়ে ১৮টি নৌ দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। ৫৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
এসব সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানবসম্পদের ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় দুই হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকা। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়ক দুর্ঘটনার অনেক তথ্য অপ্রকাশিত থাকায় ক্ষতির পরিমাণ এর চেয়ে ৩০ শতাংশ বেশি হবে। তবে তথ্য না পাওয়ার কারণে সম্পদের ক্ষতির পরিমাপ করতে পারেনি সংস্থাটি।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতি মাসের সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে, যা বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে।
এদিকে এর আগে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৭ জন নিহত হয়েছিলেন। প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৮ দশমিক ৯৩ জন। সে হিসাবে মে মাসের তুলনায় জুনে ১০৯ জন বেশি নিহত হয়েছেন সড়কে, যা শতাংশের হারে ২২ দশমিক ৫৫ শতাংশ বেশি।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহতের মধ্যে নারী ১০৪ জন (১৫ দশমিক শূন্য ৯ শতাংশ), শিশু ১০৯ জন (১৫ দশমিক ৮২ দশমিক)। দুর্ঘটনায় ১২০ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৭ দশমিক ২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১০৬ জন, অর্থাৎ ১৫ দশমিক ২২ শতাংশ।
এ ছাড়া ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৮ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ১৫ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯৬টি (৪২ দশমিক ৯৬ শতাংশ) ঘটেছে জাতীয় মহাসড়কে। এ ছাড়া ২৪৩টি (৩৫ দশমিক ২৬ শতাংশ) ঘটেছে আঞ্চলিক সড়কে।
অন্যদিকে সবচেয়ে বেশি ৩০৬টি (৪৪ দশমিক ৪১ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬৭টি (২৪ দশমিক ২৩ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে। এ ছাড়া ১২৪টি (১৮ শতাংশ) দুর্ঘটনায় পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় জড়িত মোট এক হাজার ২৪৩টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ২৭১টি মোটরসাইকেল, দ্বিতীয় সর্বোচ্চ ২১৯টি থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান), তৃতীয় সর্বোচ্চ ২১৩টি বাস। এ ছাড়া ১৮০টি ট্রাক এ মাসে দুর্ঘটনার কবলে পড়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার। যানবাহনের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। এ জন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে জীবনমুখী সচেতনতামূলক প্রচার চালাতে হবে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১১ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১২ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৩ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১৪ ঘণ্টা আগে