প্রতিবেদক, রাজনীতি ডটকম

কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের মিত্র সংগঠনগুলো। এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু করল দলটি।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলন।
শ্রদ্ধা নিবেদন শেষে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় ছাত্র, শ্রমিক ও জনতার গণআন্দোলন ছিল জুলাই অভ্যুত্থান। এই অভ্যুত্থান শুধু একটি প্রতিবাদ ছিল না, এটি ছিল নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের প্রত্যাশা।
জোনায়েদ সাকি আরও বলেন, এই আন্দোলনের পেছনে ছিল গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের আকাঙ্ক্ষা। এই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে আমাদের নতুন করে গণতান্ত্রিক পুনর্গঠন করতে হবে।
জোনায়েদ সাকি জানান, শুধুই স্মরণ নয়, ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ ও প্রতিরোধের প্ল্যাটফর্ম হিসেবে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী ‘জুলাই অভ্যুত্থান মাস’ পালন করবে গণসংহতি আন্দোলন। এসব কর্মসূচির মধ্যে থাকবে—
৪ জুলাই: জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে সম্মেলন, স্থান: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তন
জোনায়েদ সাকি বলেন, পরাজিত ফ্যাসিস্টরা বসে নেই। তারা এই গণঅভ্যুত্থানের চেতনা ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালাচ্ছে এবং ‘মব’ তৈরি করে বিশৃঙ্খলা করছে। এভাবে তারা অপরাধ আড়াল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। গণহত্যার বিচার করতে হবে। আর একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এ কাজে জাতিকে একাত্তর, এবং জুলাই অভ্যুত্থানের সব শহিদ ও আত্মত্যাগকারীদের স্মরণে ঐক্যবদ্ধ হতে হবে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১১ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১২ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৩ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১৪ ঘণ্টা আগে