বাংলাদেশ ব্যাংকের দাখিল করা প্রতিবেদন উল্লেখ করে আদালত বলেন, এতে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের সংশ্লিষ্ট কোম্পানির ক্ষেত্রে খেলাপি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে তাদের দায়িত্ব পালনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে; এর পরিণতি শেষ প
বৈঠক শেষে ধর্ষণবিরোধী মঞ্চের প্রতিনিধিরা বলেন, আমরা মনে করি পাঁচটি দাবি যথাযথভাবে বাস্তবায়ন করলে ধর্ষণের ঘটনা কমে আসবে। মাগুরার ঘটনার বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে।
প্রত্যাবাসিত বাংলাদেশিরা ১৩ মার্চ রাত ৩টায় লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড২২২) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এ ছাড়া বেআইনি সমাবেশের অংশ হওয়া, দাঙ্গার চেষ্টা, সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত প্রয়োগের অপরাধের অভিযোগও করা হয়েছে।
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিশুটির অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে। তবে চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। বুধবার (১২ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দম্পতি রুপা বেগম ওরফে জান্নাত ও নাজিম হোসেন আদালতে দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা পদযাত্রা করতে চাইলে বাধা দেয় পুলিশ। যার কারণে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়ে। এতে করে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। তবে এর কিছুক্ষণ পরেই শিক্ষকদের সড়ক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এর ফলে প্র
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে পৃথক দুই হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে সরকার। প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ থাকায় পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ৯ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
ন্যূনতম এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী না হলে কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের এ সংক্রান্ত আইন কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আদালত
আলু উৎপাদনকারী জেলাগুলোর একটি হচ্ছে মুন্সিগঞ্জ। অন্য বছরের মতো এবারও সেখানকার বহু কৃষক আলু চাষ করেছেন, যাদের একজন শফিকুল রহমান। "গত বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। কিন্তু দাম না ওঠায় আমরা একেবারে ধরা খেয়ে গেছি," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।
মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে আছে। আজ বুধবার সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে। এ তথ্য জানিয়েছেন শিশুটির চিকিৎসায় যুক্ত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ অবশেষে ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।