ডাকসুতে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন নাহিদের

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার রাতে নাহিদ ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত সকল নেতার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

বার্তায় তিনি আরো উল্লেখ করেন, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক এই নির্বাচন শিক্ষার্থীদেরকে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে।

এই নির্বাচনকে তিনি ‘গণতন্ত্রের চর্চায় একটি ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

এনসিপি’র আহ্বায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, ডাকসু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরো আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত নেতৃত্ব ক্যাম্পাসে গণতান্ত্রিক, একাডেমিক এবং একটি সন্ত্রাস ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচনে যারা জয়লাভ করতে পারেননি তাদের প্রতিও শুভকামনা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করেও জিততে পারেননি, তাদের প্রতিও আমি শুভকামনা জানাচ্ছি। স্বাস্থ্যকর প্রতিযোগিতার চর্চা আগামী দিনের নেতৃত্বের জন্য দৃঢ় ভিত্তি তৈরি করবে।’

ডাকসু নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে- এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আশা করি, শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত হতে পারে এবং জাতি পুনর্গঠনে অবদান রাখতে পারে।’ বাসস

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গাজী নজরুলকে নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বাগ্‌যুদ্ধ’

এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন

১১ ঘণ্টা আগে

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

১২ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

১২ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

১৫ ঘণ্টা আগে
Advertisement