গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরের শিনইউয়েন গার্মেন্টস কোং লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের আগস্ট মাসের বেতন ও নাইট বিল বকেয়া থাকায় তারা এই প্রতিবাদ জানান। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় অবস্থিত শিনইউয়েন গার্মেন্টস কোং লিমিটেড (বুলবুল নিটিং) কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতন ও নাইট বিল এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। বারবার আশ্বাস দিয়েও নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
সকালেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
খবর পেয়ে বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা পুলিশের অনুরোধ না মানায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) সজীব হাসান বলেন, শ্রমিকদের আগস্ট মাসের বেতন গতকাল (১০ সেপ্টেম্বর) পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা দেয়নি। কারখানা মালিকের ফোন বন্ধ থাকায় ম্যানেজমেন্টও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযান চালিয়ে বিদেশি দুটি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
১৯ ঘণ্টা আগে
নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।
২০ ঘণ্টা আগে
সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।
২ দিন আগে
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।
২ দিন আগে