ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর নাম পালটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন এর নাম হবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’। পাশাপাশি শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও পালটে ফেলা হবে।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটির তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মাগুরায় আট বছর বয়সী শিশু আছিয়ার ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণের ঘটনায় প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ডাক দিয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ।
বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় ৭ দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রী পারভীন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের কাজ করতে দিন, অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা সমাজ ও দেশেরই লোক। কীভাবে স্থিতিশীলতা আসবে, কীভাবে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দিকে এগোব, যদি আমাদের ওপর আস্থা না থাকে?’
আখতার আহমেদ বলেন, কাজেই যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সে পদ্ধতিটিকে আবার নতুন করে গড়ে তোলার চেয়ে প্রতিষ্ঠিত পদ্ধতিকেই সম্প্রসারণ করা যৌক্তিক বলে মনে করি। এটাই আমরা বারবার বলে আসছি।
সম্প্রতি ইনজুরির চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান প্লাটিলেট রিচ প্লাজমা (পিআরপি) ইনজেকশন নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। জানা গেছে, ইনজেকশন নেওয়ার কারণে তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। বিশ্রাম শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসবেন তিনি।
দেশের ৩০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ১০ম গ্রেডে তারা বেতন পাবেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।
ওই ঘটনায় পুলিশই প্রথম হামলা চালিয়েছে দাবি করে বক্তারা সাদা পোশাকে থাকা এসি মামুনের অপসারণ দাবি করেন। ওই ঘটনা ঘিরে চলমান সংঘবদ্ধ ও উসকানিমূলক অপপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
আগামী ১৫ মার্চ দেশের সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ফলে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিকটস্থ স্থায়ী ইপিআই কেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।
মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি।
দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আইওএমের সহযোগিতায় দেশে পাঠিয়েছে। তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শিশুটি।
এই রায়ের মধ্য দিয়ে চিকিৎসা পেশার ‘মর্যাদা’ রক্ষা পেয়েছে বলে জানিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলো। তারা পাঁচ দফা দাবির কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
রাজধানী ঢাকায় আন্দোলনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে আসছে এই স্থানটিই। এমনকি যে ছাত্র-জনতার আন্দোলনের জের ধরে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ, সেই আন্দোলনেরও সূচনা ছিল এই শাহবাগ মোড়।