ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার ঐতিহাসিক শহর সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক আলোকচিত্র অলিম্পিয়াড ‘ফটোঅলিম্পিক ২০২৫’ আয়োজনে ‘অ্যাকসেন্ট’ ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতে ফলোঅলিম্পিকের মঞ্চে লাল-সবুজের পতাকা উড়িয়েছিলেন পিনু রহমান। সেখান থেকে দেশে ফেরার পর এবার তাকে ঘরোয়া সংবর্ধনা দিয়েছে ঢাকায় রাশিয়ান দূতাবাস।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চা-চক্রে আয়োজিত এ অনাড়ম্বর সংবর্ধনায় পিনু ফটোঅলিম্পিকসহ রাশিয়া সফরের নানা অভিজ্ঞতা তুলে ধরেন সবার সঙ্গে।
পিনু রহমানকে এ সংবর্ধনায় আমন্ত্রণ জানিয়েছিলেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। চা-চক্রে দূতাবাসের প্রেস অ্যাটাশে ইভজেনিয়া কোনারেভা উপস্থিত ছিলেন।
এর আগে আগস্টের শেষার্ধে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয় অটোঅলিম্পিক ২০২৫-এর চূড়ান্ত পর্ব। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আলোকচিত্রী পিনু রহমান। বিশ্ব জুড়ে নির্বাচিত ৯৬ জন শীর্ষ আলোকচিত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ‘অ্যাকসেন্ট’ ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন। সেখানে তাকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অলিম্পিয়াডের অ্যাম্বাসেডরও মনোনীত করা হয়েছে।
পিনু রহমান ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক আলোকচিত্র অলিম্পিয়াড আয়োজনের ইচ্ছার কথা জানিয়ে এ বিষয়ে রাশিয়ান দূতাবাসের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত ঢাকায় রাশিয়ান কালচারাল সেন্টারে সেন্ট পিটার্সবার্গ ও মস্কোতে তোলা পিনু রহমানের আলোকচিত্র প্রদর্শনীর ব্যাপারে বিশেষ উৎসাহ প্রদানের পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আলোকচিত্রের মাধ্যমে আরও দৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এর আগে এ বছরের জানুয়ারি থেকে তিন দফা অনলাইন বাছাইপর্ব শেষে সেন্ট পিটার্সবার্গে চূড়ান্ত পর্বের জন্য ৯৬ জন আলোকচিত্রীকে আমন্ত্রণ জানানো হয়। গত ১৮ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত দুটি লাইভ ফটোশুট রাউন্ড শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক ‘রাশিয়া— মাই হিস্ট্রি’ অডিটোরিয়ামে। এ সময় বিজয়ী ছবিগুলোর একটি জাঁকজমকপূর্ণ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
পেশায় ব্যাংকার হয়েও ছবির নেশায় দীর্ঘ ধরেই পিনু রহমান দেশ-বিদেশে বিভিন্ন প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। এখন পর্যন্ত ৮০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন তিনি। দ্য গার্ডিয়ান, দ্য টাইমস, ডয়চে ভেলে ও আল জাজিরার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমে তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও
১১ ঘণ্টা আগে
রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
১১ ঘণ্টা আগে
কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ
১৪ ঘণ্টা আগে
পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে