প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন। নতুন করে তিনটি ধারা যুক্ত করে এই আবেদন করে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
এদিকে ঘরে-বাইরে মিলিয়ে এটি তাইজুলের ক্যারিয়ারের ১৭তম ফাইফার। দেশের বোলারদের মধ্যে এ ক্ষেত্রেও দ্বিতীয় স্থানে আছেন তিনি। ১৯ ফাইফার নিয়ে এ তালিকায় এখনো শীর্ষে সেই সাকিবই।
হুয়াওয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর অব দ্য বোর্ড ডেভিড ওয়াং এই সম্মেলনে বলেন, মোবাইল এআইয়ের ব্যবহার তিনটি নতুন উপায়ে মোবাইল শিল্পখাতে নতুন প্রাণশক্তি নিয়ে আসছে।
দ্বিতীয় ইবিংসে ব্যাটিংয়ে নেমেও অবশ্য সুবিধা করতে পারছেন না বাংলাদেশি ব্যাটাররা। ৩১ রানের মধ্যেই ড্রেসিং রুমে ফিরেছেন দুই ওপেনার এনামুল বিজয় ও সাদমান ইসলাম। এখন অধিনায়ক শান্ত আর মুমিনুল হক। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, বিমান পরীক্ষা করে আমরা ইঞ্জিনে রক্তের দাগ দেখেছি।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটেরর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে এসেছে।
শ্রীলংকা বড় রানের পাহাড়ে চাপা দেওয়ার চোখরাঙানিই দিচ্ছিল বাংলাদেশকে। তবে সাতসকালে তাইজুল ইসলাম সে শঙ্কায় বাধ সাধলেন। পরপর দুই ওভারে তুলে নিলেন দুই মহামূল্য উইকেট। আর তাতেই বাংলাদেশ দেখছে ম্যাচে ফেরার আশা।
রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে স্থাপিত একটি অস্থায়ী পূজা মণ্ডপ সরানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার সকালে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)।
দেশের ৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তে পৌঁছানো বাংলাদেশি নাগরিকের দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানে করে দেশে ফিরবেন।
আমাদের নাকের ভেতরে রয়েছে এক ধরনের শ্লেষ্মা নিঃসরণকারী ঝিল্লি বা মিউকাস মেমব্রেন, যা সারাক্ষণ বাতাসে থাকা ধুলো, জীবাণু, পরাগরেণু ইত্যাদি আটকানোর কাজ করে।