ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ায় খাবারের মান ও কর্মচারীদের হাফপ্যান্ট পরে কাজ করাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে নবনির্বাচিত হল সংসদ ভিপি আজিজুল হকের তোপের মুখে পড়েছেন ক্যাফেটেরিয়া ম্যানেজার।
খাবারের মান উন্নয়নসহ পরিস্থিতির পরিবর্তন করার জন্য ম্যানেজারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন ভিপি আজিজুল হক। না হলে ১৫ দিন পর ক্যাফেটেরিয়ার দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি রাখার কথা বলেছেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) সূর্যসেন হলের ক্যাফেটেরিয়া পরিদর্শন করে ভিপি নানা অব্যবস্থাপনা পান। এ সময় তিনি ম্যানেজারকে এসব বিষয়ে অবহিত করে আলটিমেটাম দেন।
ভিপি আজিজুল হক ক্যাফেটেরিয়া ম্যানেজার মোহাম্মদ নোমানকে বলেন, ‘আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নেই। আপনারা ৪২ বছর ধরে ক্যাফেটেরিয়া চালানোর পরও ন্যূনতম পরিবর্তন আমরা দেখিনি। তাহলে আপনাদের কেন রাখব?’
ভিপি বলেন, ‘আপনারা তিনটি কারণ বলেন কেন আপনাদের রাখব? এখন কেউ ফাও খায় না, টাকা কম দেয় না। তাহলে খাবারের মান কেন ভালো হবে না?’
আজিজুল হক বলেন, ‘রান্নাঘরে আপনার কর্মচারীদের মাথায় ক্যাপ নাই। তারা অভিযোগ করেছেন, তাদের ক্যাপ কিনে দেননি। রান্নাঘরের আনাচে-কানাচে সিগারেটের ফিল্টার পড়ে আছে। আরও দেখেছি কয়েকজন কর্মচারী হাফপ্যান্ট পরে কাজ করছেন। রান্নাঘরে যদি হাফপ্যান্ট পরে কাজ করে, তাহলে আপনার (ম্যানেজার) থাকার কী দরকার? কীসের ম্যানেজারি করেন? আপনি ম্যানেজারিয়াল নিয়ম জানেন কোনো?’
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ক্যানটিনের রান্নাঘরে কাজ করার সময় হাফপ্যান্ট পরলে কী সমস্যা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অনেকে আবার তারও ব্যাখ্যা হাজির করেছেন।
ঢাবি শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘শিক্ষার্থী সংসদ-২’-এ একজন লিখেছেন, রান্নাঘরের বেশি তাপে শরীরের অতিরিক্ত ঘাম গড়িয়ে ভাত, আলুভাজি, শাকসবজির মধ্যে পড়ে। সেইগুলা যদি খেতে পারেন, তাহলে মেনে নেব যে আজিজুলের (ভিপি) ভুল হয়েছে।
তিনি আরও বলেন, রান্নার সময়ে ফুলপ্যান্ট পরা থাকলে শরীরের/পায়ের ঘামগুলো অন্তত প্যান্টের কাপড়ে লেগে থাকে। কিন্তু যখন ঢিলেঢালা প্যান্ট পড়া থাকে, তখন অনেক সময় পুরো শরীরের ঘাম পা বেয়ে বেয়ে সুন্দরমতো ভাতের পাত্র, সবজির মধ্যে পড়ার সম্ভাবনা (আশঙ্কা) থাকে, সে কারণেই হাফপ্যান্ট পড়ে রান্না করার জন্য বারণ করা।
এসব বিষয়ে জানতে চাইলে হল সংসদের এই ভিপি পরে বলেন, আমি স্বীকার করছি, তাদের সতর্ক করার সময় আমার ব্যবহার কিছুটা উচ্চবাচ্য হয়ে গিয়েছিল। যদিও যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন এখানে সব ক্যানটিন ও ক্যাফেটেরিয়া নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমেই পরিচালিত হয়। সামনে থেকে আমরা আচরণে আরও সংযত ও মার্জিত থাকার চেষ্টা করব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও
৯ ঘণ্টা আগে
রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
৯ ঘণ্টা আগে
কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ
১২ ঘণ্টা আগে
পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে