২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এডিস মশাজনিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩৬ রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গু রোগীর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের বাসিন্দা। এ ছাড়া অন্য তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের পৃথক পৃথক হাসপাতালে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ পর্যন্ত ৩৬ হাজার ৫২৮ ডেঙ্গু রোগী সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে হাসপাতাল। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৫০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৯৯ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৯ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

৯ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

১২ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে
Advertisement