Ad

খবরাখবর

ফাতেহা-ই-ইয়াজদাহম ৪ অক্টোবর

২৪ সেপ্টেম্বর ২০২৫

মুসলমানদের ‘বড় পীর’ হজরত আবদুল কাদের জিলানীর (রহ.) ওফাত তথা প্রয়াণ দিবস স্মরণে ফাতিহা-ই-ইয়াজদাহম পালন করা হয়ে থাকে। ‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। এ দিন প্রয়াত হয়েছিলেন আবদুল কাদের জিলানী (রহ.)।

ফাতেহা-ই-ইয়াজদাহম ৪ অক্টোবর

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে : তথ্য উপদেষ্টা

২৩ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।’

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে : তথ্য উপদেষ্টা

ভিসা জটিলতায় আখতাররা ভিভিআইপি গেট দিয়ে যেতে পারেননি: সরকার

২৩ সেপ্টেম্বর ২০২৫

বিবৃতিতে বলা হয়, এই নিন্দনীয় ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা বিধ্বংসী ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক স্পষ্ট ও মর্মান্তিক চিত্র প্রকাশ পেয়েছে। এই বিধ্বংসী রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ

ভিসা জটিলতায় আখতাররা ভিভিআইপি গেট দিয়ে যেতে পারেননি: সরকার

জাকসু নির্বাচন নিয়ে ১২ অভিযোগ তুলল ছাত্রদল

২৩ সেপ্টেম্বর ২০২৫

তারা বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় ছিল জোরজবরদস্তি, কারচুপি, সমন্বয়হীনতা, মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা। সর্বোপরি একটি নির্দিষ্ট প্যানেল ও প্রার্থীকে বিজয়ী করার উদ্দেশ্যে পুরো নির্বাচনকে ডিজাইন করা হয়েছিল। ফলে নির্বাচনী উৎসবের পরিবর্তে এটি ‘প্রহসনে’ পরিণত হয়।’

জাকসু নির্বাচন নিয়ে ১২ অভিযোগ তুলল ছাত্রদল

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৪

২৩ সেপ্টেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৪

ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

২৩ সেপ্টেম্বর ২০২৫

শামীম আহমেদ গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত কেমিক্যাল কারখানায় দুর্ঘটনাকালে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন

ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

২৩ সেপ্টেম্বর ২০২৫

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, টঙ্গীতে ওই গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের চারজনকে বার্নে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে শামীম মারা গেছেন। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। আরও একজন ফায়ার ফাইটারের শরীরের শতভাগ পুড়ে গেছে।

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

তালিকায় নেই, শাপলা পাবে না এনসিপি: ইসি সচিব

২৩ সেপ্টেম্বর ২০২৫

ইসি সচিব বলেন, এনসিপি শাপলা প্রতীক পাবে না। কারণ আমাদের যে ১১৫টি প্রতীক নির্ধারণ করা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। কিন্তু নিয়ম হলো— এখানে যেসব প্রতীক আছে তার মধ্য থেকেই একটি নিতে হবে। তালিকায় শাপলা না থাকলে তা দেওয়ার সুযোগ কোথায়?

তালিকায় নেই, শাপলা পাবে না এনসিপি: ইসি সচিব

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

২৩ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মহাখালী আমতলীতে পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

বিশ্ব বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

২৩ সেপ্টেম্বর ২০২৫

ড. ইউনূস বলেন, ‘আমি তিন শূণ্যের এক পৃথিবীর কথা বলছি - শূণ্য নিট কার্বন নিঃসরণ, শূণ্য সম্পদ কেন্দ্রীকরণ (যাতে দারিদ্র্যের অবসান ঘটে) এবং শূন্য বেকারত্ব (যা সবার সৃজনশীলতা কাজে লাগিয়ে সম্ভব)।’

বিশ্ব বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

আখতারকে ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত: প্রেস সচিব

২৩ সেপ্টেম্বর ২০২৫

বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।

আখতারকে ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত: প্রেস সচিব

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহম

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা বলেন, ‘পত্রিকায় ঘটনাটি পড়েছি। পড়ে হতবাক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে হলো। টিভিতে দেখেছি নিউইয়র্কে তাঁর শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। বহু মানুষের শোক-শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছেন তিনি। নিউইয়র্কে আসার পরিকল্পনার মধ্যেই আমাদের মনে হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

২৩ সেপ্টেম্বর ২০২৫

সোমবার নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

বিরোধিতার মধ্যেই টেলিকম লাইসেন্সিং নীতিমালার গেজেট জারি

২৩ সেপ্টেম্বর ২০২৫

এই নীতিমালা নিয়ে সরকার বলছে, টেলিযোগাযোগ খাতে গ্রাহকের কাছে সেবা পৌঁছাতে অতি মাত্রায় মধ্যস্বত্বভোগীর উপস্থিতি থাকায় এ খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই নীতিমালার মাধ্যমে সেই স্তর কমবে, গ্রাহককে সরাসরি সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

বিরোধিতার মধ্যেই টেলিকম লাইসেন্সিং নীতিমালার গেজেট জারি