প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ২১টি জেলায় প্রায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ফেনীতে ডুবেছে এক হাজার ৬৫৫ হেক্টর জমির ফসল।
এ তথ্য পাওয়া গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের কার্যালয় থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফল বাগান, পান ও তরমুজের মতো গুরুত্বপূর্ণ ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষভাবে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার অবস্থা বেশি শোচনীয়। কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর, নোয়াখালীতে ৭ হাজার ৮০৬ হেক্টর এবং ফেনীতে ১ হাজার ৬৫৫ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে।
এ ছাড়া চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, লক্ষ্মীপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ মোট ২১টি জেলা এই ক্ষতির আওতায় পড়েছে।
তবে আশার কথা হলো, আবহাওয়া অনুকূলে থাকায় এবং বৃষ্টিপাত কিছুটা কমে আসায় ক্ষতির পরিমাণ ধীরে ধীরে কমছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৯ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৯ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১১ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১১ ঘণ্টা আগে