বৃষ্টিভেজা সকালে গাছ চেনানোর আয়োজন

ডেস্ক, রাজনীতি ডটকম

ভোরেও অঝোর ধারায় গড়িয়ে পড়ছিল আষাঢ়ের বৃষ্টি। আকাশ ঘন মেঘে ঢাকা। এসব দেখে বৃক্ষপ্রেমীদের মনে শঙ্কা তৈরি হয়েছিল, অনুষ্ঠান হবে তো? অবশেষে প্রকৃতিই সহায় হলো। কালো মেঘ সরে গিয়ে আশার আলো জাগিয়ে তুললো সবার মনে। উদ্ভিদ, প্রকৃতি ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন তরুপল্লব-এর ৩৮তম গাছ চেনানোর অনুষ্ঠানে আসা প্রকৃতিপ্রেমীরা গতকাল বৃহস্পতিবার জড়ো হয়েছিলেন ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ-উদ্যানে। সবার উদ্দেশ্য একটাইÑগাছ ও ফুলের রঙ-রূপের সাথে একাত্ম হওয়া, গাছ ভালোবাসা।

‘গাছ দেখা গাছ চেনা’র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় অর্ধ শতাধিক উদ্ভিদপ্রেমী। বৃষ্টি¯œাত প্রকৃতির মাধুর্যমণ্ডিত রূপ তারা প্রত্যক্ষ করেন। এ সময় উদ্যানের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দর্শনার্থীদের কর্পুর, হলদু, কইনার, বৈলাম, তূণ, কুম্ভি, বুদ্ধনারকেল, কনকচূড়া, ম্যাকারাঙা, মাকড়িশাল, সুলতানচাঁপা, বান্দরহুলা, নাগলিঙ্গম, মহুয়া, গুস্তাভিয়া, বাওবাব, ছাতিম, বহেড়া, গাব, বিলেতি গাব, পবন ঝাউ, পাইন, রসকাউ, চাপালিশ, শ্বেত চন্দন, কফি, কৃষ্ণবট, সাদা করবী, অপরাজিতা, রসুন্দিলতা, লতাচালতা, নাগেশ্বর, নীলবনলতা, চিকরাশি, উদাল ও হাড়গজা-সহ আরো অনেক উদ্ভিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

গাছের সঠিক পরিচর্যা ও বাগানের প্রতিবেশগত গুরুত্ব নিয়ে কথা বলেন কৃষিবিদ ড. মেহেদি মাসুদ। তরুপল্লবের সাধারণ সম্পাদক নিসর্গী ও লেখক মোকারম হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, বরেণ্য কার্টুনিস্ট এবং রম্যলেখক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও ভ্রমণ লেখক ফারুক মঈনউদ্দীন, উদ্ভিদবিদ শামসুল হক-সহ তরুপল্লবের সদস্যরা।

বিশেষজ্ঞরা গল্পকথায় তুলে ধরেন ফুল-পাখিদের কথা। পাশাপাশি তারা প্রকৃতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনাপার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু। তরুপল্লব এ পর্যন্ত ৩৮টি গাছ চেনানোর অনুষ্ঠান, উদ্যানকর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতিবিষয়ক সাময়িকী প্রকৃতিপত্র প্রকাশ-সহ নানামুখী সমাজ সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৮ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৯ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১০ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১১ ঘণ্টা আগে
Advertisement