মিটফোর্ডের সামনে হত্যার ঘটনায় ২ আসামির রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত রিমান্ডের এ আদেশ দেন। আদালতের কোতয়ালি থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তানভীর মোর্শেদ চৌধুরী এ তথ্য জানান।

আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন মাহমুদুল হাসান মহিনের ১০ দিন, অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন একই থানার উপপরিদর্শক মো. মনির। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে আদালত মাহমুদুল হাসান মহিনের ৫দিন এবং তারেক রহমান রবিনের ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আর পুলিশ অস্ত্র মামলা দায়ের করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন— বিদ্যুৎমন্ত্রীকে স্পিকার

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি (পর্যালোচনা) করে নেওয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দেন স্পিকার।

৬ ঘণ্টা আগে

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে: বিদ্যুৎমন্ত্রী

তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না; বরং ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সঞ্চালন ও বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে।’

৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই মেঘমালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং আশপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

৮ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২০

রোববার (৭জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।

৮ ঘণ্টা আগে