ডেস্ক, রাজনীতি ডটকম

টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। জীবিতদের অনুসন্ধানে এখনো উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।
রোববার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বন্যার পর গুয়াদালুপ নদীর তীরে সামার ক্যাম্পে থাকা ২৭ শিশুর এখনো খোঁজ মেলেনি। তাদের সন্ধানে জোরালো অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাউন্টি কর্মকর্তারা জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত সবাইকে খুঁজে পাওয়া যায়, এ অভিযান চলতে থাকবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন অভিভাবক তাদের শিশুদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত বন্যার কবলে পড়া প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, বন্যার শিকার প্রতিটি ব্যক্তিকে খুঁজে বের করার জন্য কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।
এদিকে, মধ্য টেক্সাসে একাধিক আকস্মিক বন্যার সতর্কতা জারি রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন জরুরি অবস্থা মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এর আগে, শুক্রবার (৪ জুলাই) ভোরে মধ্য টেক্সাসের কিছু অংশে মুষলধারে বৃষ্টিপাতের পর এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এরপর সেখানে উদ্ধার কাজ শুরু করেন কর্মীরা। নিখোঁজদের সন্ধানে রাতেও অভিযান অব্যাহত রাখা হয়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য টেক্সাসে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে হেলিকপ্টার, ড্রোন, নৌকা এবং অসংখ্য কর্মী অংশ নিয়েছেন।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১০ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১১ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১২ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১৩ ঘণ্টা আগে