মব সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৭: ৪৪

মব সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

আজ রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, রংপুরের একটি ঘটনায় সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “যে অন্যায় করবে, সে এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, মব সহিংসতা আগের তুলনায় কমলেও কিছু এলাকায় sporadic ঘটনা ঘটছে। এসব রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রযুক্তির অগ্রগতির কারণে এখন অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ঘাটতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “শিল্প খাতে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে বাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি।” সরকার এ বিষয়ে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

উত্তরা পূর্ব থানার কিছু অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে এর মধ্যে ওয়াশরুম সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত।”

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যারা নির্বাচনে অংশ নেবে, তাদের প্রস্তুতি নেওয়া উচিত জানিয়ে জাহাঙ্গীর আলম আরও বলেন, অভিযোগের রাজনীতি না করে মাঠে থাকা উচিত। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১০ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১১ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১২ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৩ ঘণ্টা আগে
Advertisement