উখিয়ায় ৪ বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
গ্রেপ্তার আমান উল্লাহ

কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালীতে ‘নেশার টাকার’ জন্য স্ত্রীর সঙ্গে কলহের জেরে চার বছরের মেয়েকে হত্যার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

নিহত কানিজ ফাতেমা জুতি একই এলাকার আমান উল্লাহ এর মেয়ে। আর গ্রেপ্তার আমান উল্লাহ (৩৫) স্থানীয় মৃত নুরুল আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি আরিফুল বলেন, আমান উল্লাহ দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। বাড়িতে মাদকের টাকার জন্য স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে ঝগড়া লেগেই থাকতো তার। শনিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে মাদকের টাকা নিয়ে কলহ বাঁধে। এক পর্যায়ে মারধর করতে উদ্যত হলে স্বামীর ভয়ে জোসনা পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়।

পরে স্ত্রীকে ঘরে খোঁজাখুঁজি করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজের শিশুকন্যাকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে আমান উল্লাহ । এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। পরে মরদেহটি বাড়ির পার্শ্ববতী খালে ফেলে দেন আমান।

ওসি আরিফুল জানান, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলার পর খোঁজাখুঁজির এক পর্যায়ে খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের বাবাকেও গ্রেপ্তার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১০ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১১ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১২ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৩ ঘণ্টা আগে
Advertisement