নতুন বাংলাদেশে নাটোরকে এগিয়ে নেওয়ার আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম

কৃত্রিম বুদ্ধিমতার যুগে সাংবাদিকদের যুগোপযোগী করে গড়ে তোলা ও নতুন বাংলাদেশে নাটোরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলাটির বিশিষ্ট নাগরিক ও সিনিয়র সাংবাদিকরা।

তারা বলেন, নাটোর এখনো দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে রয়েছে। জেলায় বড় কোনো শিল্প কারখানা নেই। গ্যাস সংযোগ না থাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। নাটোরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঢাকায় কর্মরত সাংবাদিকদের লেখালেখির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন অতিথিরা।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নাটোরের সাংবাদিকদের সংগঠন 'নাটোর জেলা সাংবাদিক সমিতি (নাজেসাস), ঢাকা' এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সঞ্চালনা করেন শামছুল ইসলাম। এতে অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, নাজেসাসের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান, দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম ও মিরপুর সায়েন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপন।

আরও বক্তব্য দেন নাটোর সদর আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী মাহফুজুল আলম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এনসিপির নাটোর জেলার যুগ্ম সমন্বয়ক ও তেজগাঁও থানার সদস্য সচিব মো. হারুন, বিটিভির উপস্থাপক এম এ রশিদ, কালবেলার বার্তা সম্পাদক আতোয়ার হোসেন, ৭১ টেলিভিশনের মো. কামরুজ্জামান ও নাটোর জেলা সমিতি, ঢাকার মো. সিরাজুল ইসলাম নান্নু।

এ সময় শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক মো. শাহ আলম, ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ফরিদুজ্জামান, চলনবিল প্রবাহের সম্পাদক মো. মাহমুদুল হক খোকন, সিনিয়র সাংবাদিক কাজী মো. খায়রুল বাশার, বাংলাদেশ প্রতিদিনের জিয়াউর রহমান চৌধুরী, যুগান্তরের এমদাদুল হক, যমুনা টিভির আলমগীর কবির, মাহী মাহফুজ, মাছরাঙ্গা টিভির মেহেদী হাসান, গাজী টিভির শ্যামলী সরকার, রাজনীতি ডটকমের ডিজিটাল হেড এ এস এম আতিকুর রহমান, নাগরিক টিভির রাশেদুল ইসলাম, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার ইমদাদ হক, হুমায়ন, স্টার নিউজের জেএনই নাজমুস সাকিব, রিপোর্টার সুজন নাজির, আর টিভির সিনিয়র রিপোর্টার আতিকা রহমান, সাব-এডিটর মো. কামাল হোসেন, সময় টিভি সিনিয়র রিপোর্টার কামরুল সবুজ, তাসনিয়া নিশাত মিম, কালবেলার বিনোদন বিভাগের ইনচার্জ এ এইচ মুরাদ, সহ-সম্পাদক রেজাউল করিম শামীম, দৈনিক মুক্ত খবরের জাহাঙ্গীর আলম, ঢাকা সংবাদের মো. শামীম রেজা, এটিএন বাংলার আজিজুল হাকিম পলাশ, বাংলাদেশ টেলিভিশনের মো. মাহতাব উদ্দিন, কে এম জাহিদুল ইসলাম, আশিকুর রহমান, ফজলুর রহমান, মো. ইছাহক কাজী, সাদেক আলী ও মো. মজিবর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১০ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১১ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১২ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৩ ঘণ্টা আগে
Advertisement