প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক বার্তায় তিনি গভীর সমবেদনা জানান।
সোমবার (৩০ ডিসেম্বর) পাঠানো শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রয়াত প্রেসিডেন্ট কার্টারকে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
প্রেসিডেন্ট কার্টারকে বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা তার মেয়াদে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশে বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সুশাসন এবং বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে তার প্রভাবশালী কাজের প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা প্রয়াত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার লালিত বন্ধুত্ব এবং নোবেল বিজয়ীদের সমাবেশসহ বিভিন্ন ফোরামে তাদের সাক্ষাতের কথা স্মরণ করেন।
তিনি জিমি কার্টারের নম্রতা, প্রজ্ঞা এবং জনগণের ক্ষমতায়ন, মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিকে শ্রদ্ধা জানান।
প্রধান উপদেষ্টা তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, প্রয়াত প্রেসিডেন্ট কার্টারের উত্তরাধিকার বিশ্বজুড়ে প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রধান উপদেষ্টা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে রাষ্ট্রপতির সাথে তারা আলাপ-আলোচনা করেছে ৫ আগস্টের বিকেল বেলা, সিক্সথ অফ আগস্ট এবং যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দু-একজন তো এই সংসদেরও সদস্য হয়ে আসছেন। তো সেটা তাদের জিজ্ঞেস কর
৬ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে যাত্রী, পরিবহন মালিক ও চালকদের জন্য বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ জানানো হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নাম গৃহীত হয়েছে। এদের মধ্যে ছয়জন জামায়াতে ইসলামীর নেতা এবং একজন বিএনপির নেতা।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তবে বিরোধী দলের আপত্তির মুখে শোক প্রস্তাবে নামের তালিকা বাড়িয়েছে সংসদ।
১১ ঘণ্টা আগে